5 stunning destinations in India to spotbreathtaking rainbows

Suman Barik
0


ভারত অনেক বড়ো দেশ। ভারতে একদিকে যেমন রয়েছে পাহাড় - পর্বত ও মরুভূমি, অন্য দিকে তেমনই রয়েছে সমুদ্র, গিরিখাত, মালভূমি। চলো বন্ধুরা আজ তাহলে ভারতের এমন কিছু জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে গেলে তুমি সহজেই রংধনু দেখতে পাবে। 

Cherrapunjee In Meghalaya - চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের পার্বত্য এলাকায় অবস্থিত একটি শহর। সমুদ্র সমতল থেকে প্রায় 1430 মিটার উচ্চতায় এটি অবস্থিত। 
প্রায় সারা বছরই এখানে ভারী বৃষ্টিপাতের কারণে আপনি এখানে বছরের যে কোনও সময় এখানে গেলে রামধনু দেখতে পাবেন। এখানকার পাহাড়ি এলাকায় অনেক জলপ্রপাত আছে। এই সব জলপ্রপাতের গায়ে প্রচুর রামধনুর সৃষ্টি হয়। এখান থেকে মৌসিনরাম যেতে ৩ ঘন্টা লাগে। আর মৌসিনরাম হলো শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিময় এলাকা।

Mussoorie In Uttarakhand - মুসৌরি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পার্বত্য এলাকায় অবস্থিত একটি শহর এবং এর পাশাপাশি একটি হিল স্টেশন। সমুদ্র সমতল থেকে প্রায় 2005 মিটার উচ্চতায় এটি অবস্থিত। এখান থেকে রাজধানী দিল্লীর দূরত্ব ২৯০ কিমি। এখানে পাহাড়ি এলাকায় বর্ষাকালে আপনি রংধনু দেখতে পারেন। এছাড়া এখানকার বিভিন্ন অঞ্চলে শীতকালে বরফও পড়ে। সব মিলিয়ে এই ছোট্ট পাহাড়ি এলাকায় অবস্থিত শহরটির সৌন্দর্য আপনাকে সারা বছরই মুগ্ধ করবে।

Srinagar In Jammu & Kashmir - ভারতের ভূস্বর্গ হলো জম্মু ও কাশ্মীর। আর এই জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হলো শ্রীনগর ও শীতকালীন রাজধানী হলো জম্মু। এটি ঝেলুম নদীর তীরে অবস্থিত। এখানে ডাল ও আঙ্কার হ্রদ অবস্থিত। সমুদ্র সমতল থেকে প্রায় 1585 মিটার উচ্চতায় শ্রীনগর অবস্থিত। 

Agumbe In Karnataka - আগুম্বে ভারতের মেঘালয় রাজ্যের পার্বত্য এলাকায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম । সমুদ্র সমতল থেকে প্রায় ৮২৩ মিটার উচ্চতায় এটি অবস্থিত। এখানে প্রচুর কোবরা সাপ দেখা যাওয়ায় একে ভারতের "Cobra Capital" বলা হয়। 

Lonavala, Maharashtra - লোনাভালা হল মহারাষ্ট্রে মুম্বাইয়ের কাছে অবস্থিত পশ্চিম ভারতের সবুজ উপত্যকায় ঘেরা একটি হিল স্টেশন। কার্লা গুহা এবং ভাজা গুহা হল পাথরে খোদাই করা এখানে অবস্থিত দুটি প্রাচীন বৌদ্ধ মন্দির। এগুলিতে বিশাল স্তম্ভ এবং প্রাচীন ভাস্কর্য অঙ্কিত রয়েছে। ভাজা গুহাগুলির দক্ষিণে লোহাগড় দুর্গের চারটি দরজা রয়েছে। এখানকার পশ্চিমেে অবস্থিত ভুশি ড্যাম, যেখানে বর্ষাকালে কয়েকটি ধাপে পানি উপচে পড়ে।




Post a Comment

0Comments
Post a Comment (0)