Best places to see lions in Africa

Suman Barik
0
Best places to see lions in Africa



Sarengeti National Park, Tanzania 🇹🇿 

আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশী সিংহ দেখা যায় যে দেশে, তা হল তানজানিয়া। তুমি যদি তানজানিয়ায় সিংহ দেখতে চাও, তবে তোমার অবশ্যই Sarengeti National Park এ যাওয়া উচিত। এখানে সিংহের ঘনত্ব সমগ্র আফ্রিকার মধ্যে সর্বাধিক। জুলাই থেকে অক্টোবর এখানে সিংহ দেখতে আসার জন্যে সবচেয়ে ভালো সময়। এই সময় এখানে সর্বাধিক ট্যুরিস্ট আসে। তবে তুমি যদি বেশি ভিড় পছন্দ কর না, তবে নভেম্বর থেকে মার্চ তোমার জন্য ভালো সময় হতে পারে কারণ এই সময় ভিড় অনেক কম হয় এবং তুমি সহজেই এই সময় নির্জনে সিংহদের খেলতে দেখতে পাবে। Sarengeti National Park এর Seronera অঞ্চল সিংহের দেখা পাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা। 

Masai Mara National Park, Kenya 🇰🇪 

Masai Mara National Park অনেক বেশী জনপ্রিয়তা লাভ করে BBC One নেটওয়ার্ক এর তৈরী ডকুমেন্টারি ' Big Cat Diary' থেকে। এই ডকুমেন্টারিটিতে সর্বমোট 6 টি season আছে এবং সব মিলিয়ে এতে প্রায় 76 টি episode রয়েছে।
2009 সাল পর্যন্ত এই ডকুমেন্টারিটিকে টেলিভিশনে Animal Planet চ্যানেলে সম্প্রচার করা হয়। Masai Mara তে জুলাই মাসে বৃষ্টির ফলে এই অঞ্চলে অনেক নতুন ঘাস জন্ম নেয়। বিশেষ করে Mara নদীর তীরে অনেক ঘাস জন্মায়। তাই, এই সময়ে অনেক তৃণভোজী প্রাণীরাই নতুন ও তাজা ঘাসের সন্ধানে Sarengeti National Park থেকে পাশেই অবস্থিত Masai Mara National Park এ পাড়ি দেয়। এই সময়টাকে Masai Mara এর সিংহরা শিকারের জন্য সেরা সময় হিসেবে বেছে নেয় কারণ ওই সকল তৃণভোজী প্রাণীদের যাওয়ার রাস্তায় এই সকল সিংহের আস্তানা পড়ে । এই সময় অনেক তৃণভোজী প্রাণীই সিংহের হাতে মারা যায়।  তাই, এই সময় নাগাদ Masai Mara ঘুরতে গেলে তুমি খুব সহজেই সিংহদের তাদের স্বাভাবিক পরিবেশে শিকার করতে দেখতে পাবে। সিংহ ছাড়াও Masai Mara তে তুমি অনেক সংখ্যায় চিতা দেখতে পারো। 

Okavango Delta, Botswana 🇧🇼 

আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড়ো সিংহ বাস করে Okavango নদীর মোহনাতে অবস্থিত Okavango বদ্বীপ অঞ্চলে। এখানে সিংহ ছাড়াও চিতা, জিরাফ, গন্ডার ও মহিষ প্রভৃতি প্রাণী বসবাস করে। মার্চ থেকে আগস্ট এখানে সিংহ দেখতে আসার জন্যে সবচেয়ে ভালো সময় । এখানকার সিংহরা আফ্রিকার বাকি সিংহদের থেকে অনেকটাই আলাদা। কারণ - 

1. সিংহরা সাধারণত জলকে পছন্দ করে না। কিন্তু, এখানকার সিংহরা জলে খেলা করতে পছন্দ করে। অনেক ক্ষেত্রেই এদের জলে নেমে মহিষ বা অন্য কোনও তৃণভোজী প্রাণী শিকার করতে দেখা যায়। 

2. সিংহরা দিনে শিকার করলেও সাধারণত রাতের অন্ধকারেই শিকার করতে বেশি পছন্দ করে। কিন্তু, এখানকার সিংহরা দিনের বেলাতেই শিকার করে। 

3. এখানকার সিংহরা আফ্রিকা মহাদেশের অন্যান্য সিংহের থেকে আকারে প্রায় 15% বড়ো হয়। 

Timbavati Private Nature Reserve এবং Sanbona Wildlife Reserve, দক্ষিণ আফ্রিকা

Timbavati ও Sanbona হল দক্ষিণ আফ্রিকার মধ্যে অবস্থিত এমন দুটি স্থান, যেখানে সমগ্র আফ্রিকার মধ্যে কেবল এই দুটি স্থানেই সাদা রঙের সিংহ দেখা যায়। গোটা পৃথিবীর মধ্যে একমাত্র এখানেই সাদা রঙের সিংহরা স্বাভাবিক ভাবে জন্মায় ও বেড়ে ওঠে। সাদা রঙের সিংহ সমগ্র বিশ্বে খুব কম দেখতে পাওয়া যায়। একমাত্র মা ও বাবা দুজনেই সাদা হলে বাচ্চা সিংহের গায়ের রং সাদা হয়। তবে, তুমি যদি দক্ষিণ আফ্রিকার রাজধানী Cape Town থেকে যাত্রা কর তবে Sanbona তোমার জন্য বেশি কাছে হবে। মাত্র 3 ঘণ্টার মধ্যেই বাস রাস্তায় তুমি Cape Town থেকে Sanbona পৌঁছে যাবে। 

Kalahari Desert 

Kalahari মরুভূমি South Africa, Namibia ও Botswana এই তিনটি দেশের উপর অবস্থিত। পৃথিবীর একমাত্র এখানেই কালো কেশরযুক্ত সিংহ দেখতে পাওয়া যায়। এই সিংহগুলোর পা অপেক্ষাকৃত লম্বা ও এরা ওজনে হালকা হয়। এদের গা এর রঙ সোনালি ও কেশর কালো রঙের হয়। বিজ্ঞানীদের মতে অধিক মাত্রায় testosterone উপস্থিত থাকার কারণে এদের কেশর কালো রঙের হয়, যা মেয়ে সিংহদের আকৃষ্ট করে। এপ্রিল থেকে অক্টোবর মাস হল এখানে বেড়াতে আসার জন্যে সেরা সময়। 

Selous Game Reserve, Tanzania 🇹🇿 and Tsavo National Park, Kenya 🇰🇪 

এই দুই জায়গায় আপনি কেশরবিহীন সিংহ দেখতে পাবেন। এখানকার সিংহগুলো কেনো কেশরবিহীন হয় বিজ্ঞানীরা এখনও এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। জুন থেকে অক্টোবর এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস হল এখানে ঘুরতে আসার জন্যে সবচেয়ে ভালো সময়। 








Post a Comment

0Comments
Post a Comment (0)