List of active volcanoes in the world

Suman Barik
0


1. Mt. Fuji - এটি টোকিও শহরের 100 কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত জাপানের একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি 3776 মিটার উঁচু দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই আগ্নেয়গিরিটিকে জাপানের মানুষরা দেবতারূপে পূজা করে। অনেক তীর্থযাত্রী পায়ে হেঁটে বা ক্যাবল কার এ করে প্রতি বছর Mt. Fuji দর্শন করতে আসেন। 

2. Nisyros, Dodecanese, Greece - এই আগ্নেয়গিরিটি গ্রিসের নিসিরোস দ্বীপে অবস্থিত। বহুকাল ধরে এই আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের ফলেই এই দ্বীপটির সৃষ্টি হয়েছে। এই আগ্নেয়গিরির সীমান্ত অঞ্চলে নিকিয়া ও এম্পোরিওস নামে দুটি গ্রাম আছে। বিশেষ করে নিকিয়া গ্রাম থেকে নিসিরোস আগ্নেয়গিরির প্রায় পুরোটাই দেখা ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা 698 মিটার। 

3. Mount Batur, Bali, Indonesia - এটি প্রায় 1717 মিটার উঁচু। এর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। বালি একটি খুবই মনোরম স্থান ভ্রমণের জন্যে। এটি আবার হিন্দুদের অন্যতম দর্শনীয় স্থান। 

4. Arenal, Costa Rica - এই আগ্নেয়গিরিটি উত্তর আমেরিকায় অবস্থিত। এর চারপাশে বছরের বেশিরভাগ সময়ই কুয়াশা দিয়ে ঢাকা থাকে। তবে ফেব্রুয়ারি ও এপ্রিল মাস এটি দেখার জন্য সেরা সময়। এটি প্রায় 1657 মিটার উঁচু। 

5. Kilauea, Hawaii - এটি আমেরিকায় হাওয়াই দ্বীপের  দক্ষিণ - পূর্ব দিকে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি প্রায় 1247 মিটার উঁচু। এই আগ্নেয়গিরিটি প্রায় 210000 থেকে 280000 বছরের বেশী পুরনো। প্রায় এক লক্ষ বছর আগে এটি সমুদ্রতল থেকে জেগে ওঠে। 

6. Mount Itna, Sicily, Italy - এটি পৃথিবীর সবচেয়ে পুরোনো সক্রিয় আগ্নেয়গিরি। সেই সাথে এটি ইউরোপের সবচেয়ে উচ্চতম আগ্নেয়গিরি। এটি প্রায় 3357 মিটার উঁচু। এটি প্রায় 1190 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি ইতালির সিসিলিতে অবস্থিত। এই আগ্নেয়গিরিটি আফ্রিকান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের  মাঝে অবস্থিত। 

7. Mount Merapi, Indonesia - ইন্দোনেশিয়াতে প্রায় 147 টি আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে 76 টি সক্রিয় আগ্নেয়গিরি। Mount Merapi ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত পৃথিবীর অন্যতম একটি সক্রিয় আগ্নেয়গিরি। 1548 সাল থেকে এটি থেকে নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। গত কয়েক বছরে নিয়মিত অগ্ন্যুৎপাতের ফলে ইন্দোনেশিয়ার সরকার বাধ্য হয়ে এখানকার বিভিন্ন স্থানে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করেন। 


Post a Comment

0Comments
Post a Comment (0)