Which country has no river or lakes

Suman Barik
0




Africa
1. Comoros 🇰🇲 - এটি হল পশ্চিম আফ্রিকার একটি ক্ষুদ্র দেশ। ক্ষেত্রফলের দিক থেকে এটি পৃথিবীর 26 তম ক্ষুদ্র দেশ। এর ক্ষেত্রফল প্রায় 2235 বর্গ কিলোমিটার। এখানকার বেশিরভাগ মানুষকেই সারা বছর মাটির নীচের জল ছাড়াও খাওয়ার জল ও চাষের কাজের জলের যোগানের জন্য বৃষ্টির উপরে নির্ভর করতে হয়। এখানকার বেশিরভাগ লোকই Sunni Muslim ধর্ম পালন করে। Comorian, French ও Arabic হল এখানকার মানুষের তিনটি প্রধান ভাষা। 2020 সালের জনগণনা অনুসারে, এখানে প্রায় 8.7 লক্ষ মানুষ বসবাস করে। 1975 সালের 6 ই জুলাই এটি France 🇫🇷 ও Italy 🇮🇹 এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 

2. Djibouti 🇩🇯 - এটি হল পূর্ব আফ্রিকার একটি ক্ষুদ্র দেশ। ক্ষেত্রফলের দিক থেকে এটি পৃথিবীর 49 তম ক্ষুদ্র দেশ। এর ক্ষেত্রফল প্রায় 23200 বর্গ কিলোমিটার। এখানকার বেশিরভাগ মানুষকেই সারা বছর খাওয়ার জল ও চাষের কাজের জলের যোগানের জন্য বৃষ্টির উপরে নির্ভর করতে হয়। এখানকার মানুষকে পয়সা দিয়ে জল কিনতে হয়। জলের দাম এখানে আকাশছোঁয়া। এখানকার বেশিরভাগ লোকই ইসলাম ধর্ম পালন করে। French ও Arabic হল এখানকার মানুষের দুটি প্রধান ভাষা। 2020 সালের জনগণনা অনুসারে, এখানে প্রায় 9.88 লক্ষ মানুষ বসবাস করে। 1977 সালের 27 শে জুন এটি France 🇫🇷 এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 
 
3. Libya 🇱🇾 - এটি হল উত্তর আফ্রিকার একটি দেশ। এখানকার বেশিরভাগ লোকই Sunni Muslim ধর্ম পালন করে। Arabic হল এখানকার মানুষের প্রধান ভাষা। 2020 সালের জনগণনা অনুসারে, এখানে প্রায় 68.7 লক্ষ মানুষ বসবাস করে। মজার ব্যাপার হল এখানকার মানুষদের খাবার জলের জন্য Comoros বা Djibouti এর লোকেদের মত কষ্ট পেতে হয় না। কারণ, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির ফলে এখানকার লোকেরা মাটির নীচের জল থেকেই নিজেদের জলের চাহিদা পূরণ করে নিতে পারে। 1947 সালের 24 শে ডিসেম্বর এটি France 🇫🇷 ও Italy 🇮🇹 এর কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 

Asia
1. Middle East Asia ( Baharin 🇧🇭, Kuwait 🇰🇼, Oman 🇴🇲 , Quatar 🇶🇦, Saudi Arabia 🇸🇦 , UAE 🇦🇪, Yemen 🇾🇪) - Middle East Asia এর দেশগুলোতে কোনও নদী বা হ্রদ নেই। এখানকার বেশিরভাগ স্থানেই সারা বছর কোনও বৃষ্টি হয় না এবং উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াসের উপর থাকে। এজন্যে এখানে Arabian Desert বা আরব মরুভূমির সৃষ্টি হয়েছে। আরব মরুভূমি পৃথিবীর অন্যতম পেট্রোলিয়ামে সমৃদ্ধ অঞ্চল। এই মরুভূমিতে বায়ু ঘন্টায় 30 মাইল বেগে প্রবাহিত হয় ও বছরের বেশিরভাগ সময়ই এখানে মরু ঝড়ের সৃষ্টি হয়। এই মরুভূমিতে Riyadh, Mecca, Madina, Dubai, Abu Dhabi, Salalah, Muscat ও Sharjah প্রভৃতি বিখ্যাত শহর আছে। এটি পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম মরুভূমি। 

2. Maldives 🇲🇻 - 2020 এর জনগণনা অনুসারে এখানে মাত্র 541000 জন মানুষের বাস। দেশটির ক্ষেত্রফল মাত্র 297.8 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর নবম ক্ষুদ্রতম দেশ। এই দেশটি Asia মহাদেশে অবস্থিত। এই দেশটির রাজধানী Male। এই দেশটা পর্যটন থেকে বিপুল পরিমাণ আয় করে। দেশটি গোটা বিশ্বের কাছে এর মনোরম সমুদ্র সৈকত এর জন্যে বিখ্যাত। এখানকার মূল ধর্ম ইসলাম। এখানকার মূল ভাষা Dhivehi ।  এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এখানে কোনও নদী নেই। 

Europe 
1. Malta 🇲🇹 - 2020 এর জনগণনা অনুসারে এখানে মাত্র 525000 জন মানুষের বাস। দেশটির ক্ষেত্রফল মাত্র 316 বর্গ কিলোমিটার। এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত। এটি পৃথিবীর দশম ক্ষুদ্রতম দেশ। এই দেশটির রাজধানী Valletta । এখানকার মূল ধর্ম Christianity। এখানকার মূল ভাষা Maltese।  এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। এখানকার লোকেরা সমুদ্রের জল থেকে লবণকে আলাদা করে পান করে। 

2. Monaco 🇲🇨 - 2020 এর জনগণনা অনুসারে এখানে মাত্র 39244 জন মানুষের বাস। দেশটির ক্ষেত্রফল মাত্র 20.2 বর্গ কিলোমিটার। এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত। এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এই দেশটির কোনও রাজধানী নেই। এখানকার মূল ধর্ম Christianity। এখানকার মূল ভাষা French। এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং ভূমধ্যসাগরের থেকেই এটি নিজের জলের চাহিদা পূরণ করে। 

3. Vatican City 🇻🇦 - 2019 এর জনগণনা অনুসারে এখানে মাত্র 825 জন মানুষের বাস। দেশটির ক্ষেত্রফল মাত্র 0.44 বর্গ কিলোমিটার। এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। এই দেশটি কলকাতা বা ঢাকা শহরের চেয়েও ছোট। দেশটির কোনও রাজধানী নেই। এখানকার মূল ধর্ম Christianity। এখানকার মূল ভাষা Latin ও Italian। এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। তবে এই দেশটি ইতালির রাজধানী রোমের কাছে অবস্থিত এবং এই দেশটির কাছ দিয়ে ইতালির রাজধানী রোমের মধ্যে দিয়ে টাইবার নদী বয়ে গেছে। তাই, এই দেশটির মধ্যে কোনও নদী না থাকলেও এই দেশটির একদম কাছে টাইবার নদী থাকায় এই দেশটিতে পর্যাপ্ত ভূগর্ভস্থ জলের জোগান রয়েছে। কোনও দিন আপনি এখানে ঘুরতে গেলে অসংখ্য ফোয়ারা দেখতে পাবেন। এখানে প্রায় 100 টির মত ফোয়ারা রয়েছে। এর মধ্যে St. Peter's Square এ দুটি 500 বছরেরও পুরোনো ফোয়ারা রয়েছে, যা রোমান সম্রাটের আমলে বানানো হয়েছিল। 

Oceania
1. Kiribati 🇰🇮 - এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। এখানকার মানুষরা জলের জন্য বৃষ্টির জল ও মাটির নীচের জলের উপর নির্ভর করে। এখানকার অনেক মানুষ আজও সারা বছর জলের জন্য কষ্টে ভোগে। 

2. Marshall Islands 🇲🇭 - এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র।  এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। এখানকার 79% ঘরে বৃষ্টির জলকেই খাবার জল হিসেবে ব্যবহার করা হয়। 

3. Nauru 🇳🇷 - এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। এখানকার মাটির নীচের জলে লবণের পরিমাণ বেশি হওয়ায় তা অধিকাংশ ক্ষেত্রেই খাওয়ার যোগ্য নয়। তাই এখানকার মানুষরা খাবার জলের জন্য বৃষ্টির জলের উপরেই নির্ভর করে। 

4. Tonga 🇹🇴 - এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। এখানকার গ্রামীণ এলাকায় মানুষ বৃষ্টির জলের উপরেই নির্ভর করে। 

5. Tuvalu 🇹🇻 - এটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। এই দেশটিতে কোনও নদী বা হ্রদ নেই। বৃষ্টির জলই এখানকার মানুষের খাবার জলের প্রধান উৎস।

তাহলে বন্ধুরা আজ তোমরা জানতে পারলে পৃথিবীর কোন কোন দেশে কোনও নদী নেই। এইসব দেশে নদী না থাকায় চাষ - বাস খুব একটা হয় না। এরা বাইরের দেশ থেকে আমদানি করে নিজেদের খাবারের চাহিদার বেশিরভাগটাই পূরণ করে। 


Post a Comment

0Comments
Post a Comment (0)