Worst jobs in North Korea

Suman Barik
0



বন্ধুরা নর্থ কোরিয়া আজকের দিনে পৃথিবীর অন্যতম একটি গরীব দেশ। এখানে শুধু একজনের কথাতেই দেশের সব কিছু হয়, তিনি হলেন নর্থ কোরিয়ার সুপ্রীম লিডার কিম জং - উন। নর্থ কোরিয়া এর বেশির ভাগ মানুষই দু বেলা ভালো করে খেতে পায় না। সেজন্য, এখানকার মানুষ যা পাই তাকেই খাবার হিসেবে গ্রহন করতে বাধ্য হয়। নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা এক মহিলার কথায় এখানকার মানুষরা খিদের জালাতে রাস্তা এবং ধান ক্ষেত থেকে ব্যাঙ ও বিভিন্ন পোকা ধরে খেয়ে বেঁচে থাকে। কথাটা শুনতে অন্যরকম লাগলেও এটাই সত্যি। আসলে এখানকার খাবার জিনিসের দাম এত বেশি যে এখানকার মানুষরা এভাবেই জীবনধারণ করতে বাধ্য হন। এখানে চা এর দাম 5000 টাকা ও তেলের দাম 2000 টাকা। তাই এখানকার মানুষের কপালে চা তো জুটেই না। আর রান্নাতে যদি তেল জুটে যায় তাহলে এখানকার মানুষের জন্য সেটা অনেক বড়ো ব্যাপার। এখানকার বহু মানুষই খারাপ জীবনযাত্রার জন্যে এইডস, TB প্রভৃতি বিভিন্ন রোগের শিকার হন। কিন্তু কিম এর এসব নিয়ে কোনও মাথা ব্যাথা নেই। কারণ তার জন্য তো তার নিজের জন্যে রাখা shef প্রতিদিন নানা স্বাদের মাংসের আইটেম রেডি করে দেই। তাহলে বন্ধুরা চলো জেনে নেওয়া যাক এখানকার মানুষরা কীভাবে জীবনধারণ করেন?

1. Military
নর্থ কোরিয়া তার টোটাল আয় এর 30% military budget এ খরচ করে। নর্থ কোরিয়া বিগত কয়েক বছর ধরে পরমাণু অস্ত্রের নানা পরীক্ষা চালিয়েছে। যার দ্বারা এই দেশটি America, South Korea ও Japan সহ বিশ্ব এর অন্যান্য দেশের কাছে প্রায়ই আতঙ্ক রূপে নিজেদের তুলে ধরেছে। এছাড়াও বিভিন্ন শক্তিশালী মিসাইল এর পরীক্ষাও দেশটি সফলভাবে করে ফেলেছে। তবে নর্থ কোরিয়ার এই উন্নতিতে অনেকেই রাশিয়া ও চীন এর হাত আছে বলে মনে করেন। নর্থ কোরিয়া প্রায়ই নিজেদের অস্ত্র পরীক্ষা এর বিভিন্ন ভিডিও বাইরের জগতের কাছে প্রকাশ করে থাকে। তাই Military officer হওয়া নর্থ কোরিয়ার একটা অন্যতম বড়ো পেশা। ছেলে ও মেয়ে উভয়েই এতে যোগ দিতে পারে।

2. Cyber Attacker
এই ধরনের অফিসারদের কাজ হল কিম এর আদেশে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি দপ্তর ও private sector এর ডেটাকে চুরি করা cyber attack এর মাধ্যমে। এ ধরনের কাজের মাধ্যমে বিগত কয়েক বছরে নর্থ কোরিয়া বহুবার সাউথ কোরিয়ার উপর cyber attack করার চেষ্টা করেছে।

3. Music Teacher
North Korea তে Music Teacher এর job খুবই জনপ্রিয়। বিশেষ করে নর্থ কোরিয়া তে ব্যবহৃত একটি বিশেষ musical instrument হল Accordion ।

4. Tour Guide
North Korea এর আরেকটি বিখ্যাত চাকরি হল ট্যুর গাইড এর কাজ। প্রতি বছর প্রায় 6000 ট্যুরিস্ট নর্থ কোরিয়া তে visit করে। এই সকল ট্যুর গাইড এর কাজ হল - 

ট্যুরিস্টরা যেন দেশের দারিদ্রতার কোনও ছবি না তোলে তার উপর নজর রাখা, যাতে নর্থ কোরিয়ার বাইরের জগতের কাছে বদনাম না হয়। 

ট্যুরিস্টরা যেন কিম জং-উন বা সরকারের বিরুদ্ধে দেশের মানুষের কাছে কোনও অপপ্রচার না করতে পারে তার উপর নজর রাখা। 

ট্যুরিস্টরা যেন কিম জং-উন এবং তার বাবা ও দাদুর মূর্তির সামনে সাধারণ মানুষের মতই ঝুঁকে সম্মান জানাই সেদিকে নজর রাখা। 
 
এক কথায় এরা ট্যুর গাইড কম গুপ্তচর বেশি বলে মনে হয়। তবে কোনও ট্যুরিস্ট যদি ট্যুর গাইড এর কথা অমান্য করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার কঠোর শাস্তি হতে পারে। 

5. Hair Dresser
তুমি কি এর আগে কখনো শুনেছ যে নাপিত হতে গেলে পড়াশোনা করতে হয় ও প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নর্থ কোরিয়া তে কিন্তু এমনটাই হয়। তাই, নাপিত এর কাজ নর্থ কোরিয়া তে একটা সম্মান এর চাকরি। 
                  এখানে নাপিত হতে গেলে আপনাকে অবশ্যই 28 টি সরকার দ্বারা অনুমোদিত hair style নিয়ে পড়াশুনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। এর পর পরীক্ষা তে পাস করতে পারলে তবেই আপনি নাপিত হতে পারবেন। এর মধ্যে 18 টি hair style মেয়েদের জন্য ও 10 টি hair style ছেলেদের জন্য অনুমোদিত। এখানে আরও কিছু নিয়ম আছে জনগণের hair style এর জন্য - 

অবিবাহিত মেয়েরা লম্বা চুল রাখতে পারবে। কিন্তু বিবাহিত মেয়েদের ছোটো চুল রাখতে হবে। 

ছেলেরা 2 ইঞ্চি এর লম্বা চুল রাখতে পারবে না। কিন্তু বয়স্করা 3 ইঞ্চি পর্যন্ত লম্বা চুল রাখতে পারে। 
কিম জং-উন এর hair style কে কেউ কপি করতে পারবে না। কারণ তিনি নিজে এই hair style এর patent নিয়ে রেখেছেন। কেউ তা করলে তার ভয়ানক শাস্তি হতে পারে। 

6. Sculptor
North Korea তে আপনি একজন ভাস্কর্য শিল্পী হিসেবে কাজ পেতে পারেন। তবে আপনি এখানে কিম জং-উন, তার বাবা কিম জং-ইল ও তার দাদু কিম টু-সাং এরা তিন জন ছাড়া আর কারও মূর্তি বানাতে পারবেন না। নর্থ কোরিয়া তে এদের তিন জনের মূর্তির সামনে ঝুঁকে প্রণাম জানাতে হয়। ওইখানে এরকম মূর্তি অনেক আছে। তাই আপনি খুব সহজেই দেশের সুপ্রীম লীডারের মূর্তি বানিয়ে ওখানে পেট চালাতে পারেন। 

7. Female Traffic Constable
এই ধরনের কাজের জন্য কেবল মহিলারাই আবেদন করতে পারেন। এধরণের কাজে মহিলারা সাধারণত 16 বছর বয়স এ যোগ দেয় ও 26 বছর বয়স এ তারা retire করে। তাই এটিকে বিশ্বের সব চেয়ে কম বয়স এ retire করা job ও বলা হয়। এটি নর্থ কোরিয়া তে অন্যতম একটি demanding job কারণ কিম জং-উন নিজে থেকে নর্থ কোরিয়ার রাজধানী Pyongyang এর জন্য নিজের দেশের 300 জন সবচেয়ে সুন্দরী মহিলাকে এই কাজে নিয়োগ করেন। এই কাজের জন্যে মেয়েদের অবশ্যই অবিবাহিত হতে হবে। এই কাজের জন্য মেয়েদের নীল রঙের পোশাক পরা বাঞ্ছনীয়। 

তাহলে বন্ধুরা আজকে তোমরা নর্থ কোরিয়ার সব চেয়ে demanding কতগুলো job সম্পর্কে জানলে। আশা করি এর পরে তোমরা নিজেদের কাজকে আরও বেশি ভালোবাসবে। 


Post a Comment

0Comments
Post a Comment (0)